মোহাম্মদপুরে রাশেদ প্রধানের বাসার সামনে বিক্ষোভ, পিএস জনি নন্দী পুলিশ হেফাজতে

মোহাম্মদপুর প্রতিনিধি | Bnc News

রাজধানীর মোহাম্মদপুরে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধানের আপত্তিকর মন্তব্যকে কেন্দ্র করে তার বাসার সামনে বিক্ষোভ করেছে বিক্ষুব্ধ জনতা। শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে। উত্তপ্ত পরিস্থিতিতে উসকানিমূলক আচরণের অভিযোগে তার ব্যক্তিগত সহকারী (পিএস) জনি নন্দীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

Bnc News-কে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা জানান, ঘটনাটি সত্য এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাশেদ প্রধানের মন্তব্যের প্রতিবাদে মোহাম্মদপুর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা তার বাসার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। পরিস্থিতি সামাল দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণের চেষ্টা চালায়।

Bnc News -এর অনুসন্ধানে দেখা গেছে, বিক্ষোভ চলাকালে জনি নন্দী জনতার প্রতি উসকানিমূলক আচরণ করলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। পরবর্তীতে পুলিশ তাকে আটক করে মোহাম্মদপুর থানায় নিয়ে যায়।

এডিসি জুয়েল রানা Bnc News-কে জানান, “একপর্যায়ে জনি নন্দী উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করায় তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বর্তমানে তিনি মোহাম্মদপুর থানায় রয়েছেন এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”

এদিকে, উদ্ভূত পরিস্থিতিতে মোহাম্মদপুর ও আশেপাশের এলাকায় অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে।

সবশেষ খবর সবার আগে পেতে Bnc news-এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের bncbd.com ভিজিট করুন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন
×